১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • দোহারে মুজিব শতবর্ষ উপলক্ষে শত প্রজাতির বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচী




দোহারে মুজিব শতবর্ষ উপলক্ষে শত প্রজাতির বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচী

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২০, ২২:২৮ | 1209 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় শত প্রজাতির বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ ধারাবাহিক কর্মসূচীর উদ্বোধন করা হয়। বুধবার বিকেলে উপজেলার সাতভিটা গ্রামের সামাজিক সংগঠন ‘সাতভিটা মানব কল্যাণ সংঘ’ এর সদস্যদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট দোহার উপজেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট এর জাতীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত অর্থায়নে দোহার ব্যাপী এই ধারাবাহিক কর্মসূচী শুরু করা হয়।

এবিষয়ে আতিকুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে রয়েছে। দেশের প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে দোহার উপজেলার প্রতিটি ইউনিয়ন ও নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের কর্মসূচী হাতে নিয়েছি যা ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। এসময় তিনি দেশবাসীকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET