কুমিল্লার লাঙ্গলকোটের বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খাদ্যদ্রব্য বিতরণ সম্প্রতি বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
বিশেষ অতিথি ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক ফেয়ার আহম্মদ, উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বাঙ্গড্ডা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম, সমাজ সেবক জামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী শাহ আলম মজুমদার শাহিন, প্রধান উপদেষ্টা বাহরাইন প্রবাসী মোশারফ হোসেন মজুমদার, সভাপতি রাকিব হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মালয়েশিয়া প্রবাসী পাভেল কবির মজুমদার অনিক, প্রচার সম্পাদক লেবানন প্রবাসী শাহ আলম। অনুষ্ঠান শেষে বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সদস্যদের সহযোগিতায় দুস্থদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন অতিথি বৃন্দ।









