, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান ও প্রবাসী কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ




নাঙ্গলকোটে অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান ও প্রবাসী কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২০, ২১:২২ | 910 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার লাঙ্গলকোটের খোশার পাড় প্রবাসী কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ, ও গরীব-অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলার পেরিয়া ইউনিয়নের খোশার পাড় পূর্ব পাড়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সহসভাপতি ইমাম হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ হামিদ। প্রধান বক্তা ছিলেন পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সহসভাপতি এ এইচ এম মহিন উদ্দিন মিয়াজী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী, পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হায়াতুন নবী মজুমদার ফরিদ, মাস্টার ইব্রাহিম খলিল, হাজী রুহুল আমিন, সংগঠনের উপদেষ্টা রবিউল হক ভূঁইয়া রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ইউসুফ নবী আকাশ, ক্রিয়া সম্পাদক গাজী কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা ই¯্রাফিল আশিক।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি গাজী জয়নাল আবেদীন, সহসভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস ভূঁইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মেদ, সহপ্রচার সম্পাদক হেলাল উদ্দিন।
অনুষ্ঠান শেষে খোশার পাড় গ্রামের কয়েকটি গরীব-অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET