২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে কাউন্সিলর সাদেক হোসেনের গণসংযোগ ও শোডাউন




নাঙ্গলকোটে কাউন্সিলর সাদেক হোসেনের গণসংযোগ ও শোডাউন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২১, ১৯:২৯ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক হোসেনের সমর্থনে মঙ্গলবার বিকেলে গণসংযোগ ও শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি পৌরসভার গোত্রশাল গ্রাম থেকে শুরু হয়ে নাঙ্গলকোট গ্রাম ও পরে পৌর বাজারের প্রধান-প্রধান সড়ক পদক্ষিণ শেষে লোটাস চত্ত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর সাদেক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা জাকের হোসেন, অশ্বদিয়া গ্রাম আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অহিদুর রহমান, গোত্রশাল গ্রাম সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক আলী হোসেন, যুবলীগ নেতা শাহজালাল, ছাত্রলীগ নেতা জুয়েল, ওবায়েদুল হক, মামুন, ইসমাইল হোসেন’সহ ৬নং ওয়ার্ডের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এসময় বর্তমান কাউন্সিলর ও সম্ভাব্য প্রার্থী সাদেক হোসেন বলেন, মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি নাঙ্গলকোট পৌরসভাকে একটি দৃষ্টি নন্দন পৌরসভা হিসেবে রুপান্তর করেছেন। তিনি পৌরসভার নতুন নেতৃত্ব সৃষ্টিতে যোগ্য ও ত্যাগি কর্মীদের মূল্যায়ন করবেন। আমি যতদিন বাঁচবো আপনাদের সেবা করে যাবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET