মোঃ আব্দুর রহিম বাবলু – কুমিল্লা নাঙ্গলকোটে শুক্রবার দুপুর ৩টায় নাঙ্গলকোট পৌর সদরের রৌশন-রফিক একাডেমি প্রাঙ্গণে সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক নিশিকাঞ্চন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নিশিকাঞ্চন ম্যাগাজিনের সম্পাদক মুকুল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নূর নবী।বিশেষ অতিথি ছিলেন -নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ অালম কালাম, উপদেষ্টা কবি আবুল বাসার,সহ-সাংগঠনিক আফজাল হোসেন মিয়াজী, প্রচার সম্পাদক রবিউল হোসেন রাজু, নিশিকাঞ্চন ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক নূর মোহাম্মদ নয়ন, সহ সম্পাদক ও সোনালী দেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, আমাদের আলোকিত সমাজ নাঙ্গলকোট শাখার সাংগঠনিক সম্পাদক ও লাল সবুজের দেশ এর প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহিম বাবলু, আমাদের নাঙ্গলকোটের প্রতিনিধি নাইম উদ্দিন প্রিন্স, হেলাল আহম্মেদ প্রমূখ।









