২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে বিএনপি নেতার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান




নাঙ্গলকোটে বিএনপি নেতার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২১, ১৭:২১ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় খতমে তা’লিল, কবর জিয়ারত, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আদ্রা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মরহুমের নিজ বাড়ী উপজেলার পুজকরা গ্রামে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদ্রা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল্লাহ কাশেম, জাসাসের কেন্দ্রীয় নেতা আবু তাহের কোরাইশি, মক্রপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, সমাজ সেবক মাস্টার নাছির উদ্দিন, ওমর ফারুক, মরহুম শহিদুল ইসলামের ভাই ইউপি সদস্য শাহজাহান, ছেলে রাকিব হোসেন, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল সভাপতি ছালেহ আহম্মেদ, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু, নাঙ্গলকোট হাছন মেমোরিয়াল সরকারী কলেজ ছাত্রদল সাবেক সভাপতি নাছির উদ্দিন পিন্টু, ছাত্রদল নেতা যোবায়ের হোসেন প্রমুখ।
স্মরণ সভার পূর্বে মরহুম শহিদুল ইসলামের কবর জিয়ারত ও স্থানীয় জামে মসজিদে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধান অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET