, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে মহিলা মাদক ব্যবসায়ীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ৩০ ২০১৮, ১০:০৭ | 1067 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:-  কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মহিলা মাদক ব্যবাসায়ীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: আক্তারুরজামান।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে এ এস আই আব্দুর রহিম তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন জায়াগায় অভিযান চালিয়ে ঢালুয়া ইউপি ভবনের পাশে দাই বাড়ী (মাদকের আস্তানা) থেকে ৬ মাদক মামলার আসামী শাহাজান কালুর স্ত্রী নার্গিস আক্তার নাছরিন (৩৫) ও বাঙ্গড্ডা ইউপির আঙ্গুলখোড় নামকস্থান থেকে রায়কোট ইউপির লক্ষীপদুয়া গ্রামের কবির আহম্মদের ছেলে মো: বদিউল আলম (২০) আটক করে থানায় নিয়ে আসে। তাদের প্রত্যেকের কাছ থেকে আধা কেজি করে গাঁজা উদ্ধার করা হয়। তাদরে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET