নিজস্ব প্রতিনিধি- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চেহরিয়ায় হাফেজ আবু বকর সিদ্দিক (রহ:) কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শ্রীফলিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক প্রধান মরহুম হাফেজ আবু বকর সিদ্দিক স্মরণে শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পেরিয়া ইউনিয়নের চেহরিয়া গ্রামে মরহুম হাফেজ আবু বকর সিদ্দিকের (রহ:) বাড়ীতে এ শোকসভা অনুষ্ঠিত হয়। উত্তর শাকতলী শেখ রেজা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের মীরেরসরাই দরবার শরিফের পীর হাফেজ মেসবাউল ইসলাম লতিফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু বকর সিদ্দিক, শ্রীফলিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো: হানিফ ভূঁইয়া, ভুলুয়াপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরী, সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, সাংবাদিক হাফেজ মহিন উদ্দিন, সাবেক সেনা সদস্য কবির আহম্মদ, সমাজ সেবক আব্দুল কাদের বাবুল, চেহরিয়া গ্রামের সমাজ সেবক মো: শাহ আলম, মাওলানা হাফেজ সোলাইমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ সাইফুল ইসলাম। শোকসভা শেষে বিশেষ দোয়া ও আগতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।








