, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোট পৌরসভার উন্নয়ন শীর্ষক আলোচনা ও মোটর শোভাযাত্রা




নাঙ্গলকোট পৌরসভার উন্নয়ন শীর্ষক আলোচনা ও মোটর শোভাযাত্রা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২০, ২২:৪৫ | 1170 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ৭নং ওয়ার্ড উন্নয়ন শীর্ষক আলোচনা সভা শনিবার রাতে মান্দ্রা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, পৌরসভা আ’লীগ নেতা কাউন্সিলর সেলিম জাহাঙ্গীর মজুমদার, আ’লীগ নেতা মাস্টার ফখরুল ইসলাম, আবু বকর ভূঁইয়া, ইব্রাহীম খলিল, আবুল কালাম আজাদ, সামছুজ্জামান, কাউন্সিলর আলা উদ্দিন মিয়াজী, নিজাম উদ্দিন মজুমদার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি জামাল হোসেন সোহাগ প্রমুখ। এর আগে একই দিন বিকেলে মেয়র আব্দুল মালেকের পক্ষে বিশাল মোটর শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET