১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক




নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৯ ২০২৬, ২৩:১৭ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক নির্মূল, চুরি-ছিনতাই, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা এলাকায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় এ বিট মিটিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম এবং শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম রসুল।
বৈঠকে বক্তারা নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদকাসক্তি, চুরি-ছিনতাই ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অপরাধমূলক কর্মকা- সম্পর্কে দ্রুত পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের তিনবারের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু।
বিট মিটিং ও উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET