অনলাইন ডেস্কঃ- রাজধানীর নয়া পল্টনে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না তা এখনো জানা যায়নি।

নয়াপল্টন রণক্ষেত্র
বুধবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পুলিশ জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কেন্দ্র করে সড়কে বিএনপি নেতাকর্মীরা ভিড় করছিলেন। কর্মী সমর্থকদের একটি মিছিল বিএনপি কার্যালয়ে আসার সময় পুলিশ নিষেধ করলে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বেশি কিছু গাড়ি ভাঙচুড়ের শিকার হয়। পুলিশের তিনটি গাড়িতেও আগুনও দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে…..
Please follow and like us:









