, , ,

শিরোনামঃ-




পাবনা থানায় বিয়ে- ওসি ওবাইদুল বরখাস্ত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৯, ০২:১৯ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনায় দলবেঁধে ধর্ষণের শিকার গৃহবধূর মামলা না নিয়ে থানা চত্বরে এক আসামির সঙ্গে ওই নারীর বিয়ে দেওয়ার ঘটনায় ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে বলেন, “পুলিশ সদর দপ্তর মঙ্গলবার রাতে এক ফ্যাক্সবার্তায় ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করার খবর জানায় আমাদের।”

উল্লেখ্য গত ২৯ অগাস্ট পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের এক নারীকে তার প্রতিবেশী রাসেল আহমেদ এক সহযোগীসহ পালা করে ধর্ষণ করার দুদিন পর তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে নিয়ে তিন দিন আটকে রেখে আরও চার-পাঁচজন পালা করে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

পরে তিন সন্তানের জননী ওই নারী থানায় গেলে তার মামলা নথিভুক্ত না করে পুলিশ ওই রাতেই রাসেলের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে বলে ওই নারীর অভিযোগ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET