৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




পুরো পশ্চিম তীর দখলের হুমকি দিয়েছেন নেতানিয়াহু

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২০, ০০:৩০ | 959 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে তিনি জর্দান উপত্যকা এবং অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে একীভূত করে নেবেন।

আগামী ২ মার্চ ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে নেতানিয়াহুর দল জিততে পারলে তিনিই আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন।

মঙ্গলবার লিকুদ পার্টির নির্বাচনী প্রচার অভিযান শুরুর দিনে নেতানিয়াহু অঙ্গীকার করে বলেন, তিনি ক্ষমতায় যেতে পারলে কোনো রকমের দেরি না করেই জর্দান উপত্যকা এবং জর্দান নদী উত্তরাংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবেন। নেতানিয়াহু আরো বলেন, “আমরা শুধু কোনো ব্যক্তিকে সমূলে উৎপাটন করব না বরং পশ্চিম তীরের সমস্ত বসতিতে ইসরাইলের আইন প্রতিষ্ঠা করব।”

এর আগে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী এবং সাবেক সেনাপ্রধান ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান বেনি গান্তজ বলেছেন, তিনি ক্ষমতায় যেতে পারলে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সমন্বয় করে জর্দান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার চেষ্টা করবেন। তার চেয়ে এক ধাপ এগিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু জর্দান উপত্যকা ও পশ্চিম তীর দখলের পরিকল্পনার কথা জানালেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET