৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এর নির্দেশনায় জোড়া খালের অবৈধ বাঁধ অপসারণ।




প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এর নির্দেশনায় জোড়া খালের অবৈধ বাঁধ অপসারণ।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২৬, ১৯:২১ | 634 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কঠোর অবস্থানে প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মৎস্য চাষ, পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নৌ চলাচলে বিঘ্ন ঘটে এমন কোন সরকারি খালে বাঁধ দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। অতিসত্বর তিনি বাগেরহাট -৩ (রামপাল মংলা) সংসদীয় আসনে খালের অবৈধ বাঁধ ও পাটা নেট ইত্যাদি অপসারণ করার নির্দেশ প্রদান করেছেন। অন্যথায় দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছেন তিনি।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ সে যে দলেরই হোক কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বার্তা শুনে, বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জোড়া খাল থেকে বাঁধ পাঠা ও নেট ইত্যাদি অপসারণের উদ্যোগ গ্রহণ করেছেন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকাল ৯ টায় বিএনপি নেতাকর্মীরা স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে জোড়া খালে দেওয়া বাঁধ নেট ও পাটা অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করে দেয়। ইউনিয়নের অন্য কোথাও সরকারি খালে বাঁধ পাটা কিংবা নেট দেওয়া থাকলে দ্রুত সময়ের মধ্যে সেগুলোও অপসারণ করা হবে বলে জানান বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হাসান পলক, মল্লিকের বেড় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সৈয়দ দিলদার আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অপু বৈরাগী, সাধারণ সম্পাদক সুজিত হালদার সুজা, সাংগঠনিক সম্পাদক সুকান্ত ডাকুয়া, তুষার বিশ্বাস, সজল মিনা, আমান হাওলাদার, মোহাম্মদ রিয়াজ, মোল্লা মোঃ সিদ্দিকুর রহমান, মিলন মন্ডল, শফিউল হাওলাদার, লিংকন মন্ডল, আরিফুল হাওলাদার, সৈকত মল্লিক, রিপনসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET