, , ,

শিরোনামঃ-




প্রেমের টানে মতিহারে উড়ে এলেন মালয়েশিয়ান তরুণী

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২১ ২০২২, ১৮:৩৮ | 1111 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী সান্ডি ছুটে এসেছেন রাজশাহীতে। প্রেমিক জুলফিকারকে বিয়ে করেছেন। বিদেশি বধূ সান্ডি এখন জুলফিকারের তার বাড়িতে ।
জুলফিকারের বাড়ি। রাজশাহী মহানগরীর মতিহার থানাধিন বিনোদপুর এলাকার। তার বাবার নাম: মৃত আব্দুস সাত্তার।
২০ বছর বয়সী স্যান্ডি বিয়ের আগে ধর্মান্তরিত হয়েছেন। এখন তিনি আলিশা অ্যানি। তিনি মালয়েশিয়ার পাসপোর্ট দপ্তরে কর্মরত।
জুলফিকার বলেন, প্রায় ৮ বছর আগে পড়ালেখার জন্য তিনি মালয়েশিয়ায় যান। ওই সময় পড়াশোনার পাশাপাশি খ-কালীন চাকরি করতেন তিনি। সেখানেই স্যান্ডির সঙ্গে তার পরিচয় হয়। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
জুলফিকার আরও বলেন, মালয়েশিয়া থেকে স্যান্ডি তার বাড়ি আসার পর। ঈদের তিন দিন পর গত ১৪ জুলাই ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়ে নিয়ে আমার ভাই-বোন ও মা আত্মীয়-স্বজন সবাই খুব খুশি।
আলিশা অ্যানি জানান, বাংলাদেশ এবং রাজশাহী তার ভীষণ ভালো লেগেছে। তার শাশুড়ি মা তাকে খুব পছন্দ করেছে এবং পুত্রবধূ হিসেবেস্বীকৃতি দেওয়ায় তিনি অনেক খুশি। শাশুড়ির সঙ্গে সংসারে কাজ করতে চান। কিন্তু তার শাশুড়ি ভালোবেসে কিছুই করতে দেন না বলেও জানান মালয়েশিয়ান নববধূ।
আগামী সপ্তাহেই স্বামী জুলফিকারকে নিয়ে তিনি নিজ দেশ মালয়েশিয়ায় ফিরতে চান। সেখানে দু’জনে নতুনভাবে নিজেদের
ক্যারিয়ার প্রতিষ্ঠায় কাজ করতে চান বলেও জানান নববধূ সান্ডি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET