, , ,

শিরোনামঃ-




লেঃ (অবঃ) নেপাল চন্দ্র নাথের সংক্ষিপ্ত জীবনী (১৯৫১-২০১৮)

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০১৮, ২৩:২০ | 1009 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
 লেঃ (অবঃ) বাবু নেপাল চন্দ্র নাথ ১৯৫১ সালের ২রা জানুয়ারী ফেনী সদর উপজেলার ৯ নং লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের পরিতোষ ডাক্তার বাড়ীর গৌরাঙ্গ সুন্দর নাথ ও চারু বালা নাথের ঘরে জন্ম গ্রহণ করেন। নেপাল বাবু
গৌরাঙ্গ সুন্দর নাথ ও চারু বালা নাথেরর ৫ ছেলের মাঝে বড় ছেলে। তিনি লেমুয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।এরপর ফেনী পলি টেক. থেকে আইএড পাস করার পর  কুমিল্লা বিএড কলেজ থেকে বিএড সম্পন্ন করেন সর্বশেষ চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
১৯৬৯ সালে বাবু নেপাল চন্দ্র নাথ ততকালীন ছাগলনাইয়া মডেল উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক পদে কর্মে যোগদান করেন। ২০০৩ সালে তিনি ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন এবং ২০০৬ সালে তিনি এ স্কুলের স্থায়ী প্রধান শিক্ষকের দায়িত্ব পান। ২০১১ সালের ১ লা জানুয়ারী বাবু নেপাল চন্দ্র নাথ এ স্কুল থেকে শিক্ষকতা জীবনের ইতি টানেন।  ২০১৮ সালের ১৪ নভেম্বর বুধবার রাত ৮ টার সময় তিনি এ পৃথিবীর মায়া ত্যাগ করেন।
মৃত্যুকালে নেপাল চন্দ্র নাথ স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখেযান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET