১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ফুলছড়িতে কর্মহীন রিক্সা ও ভ্যান চালকদের উপজেলা চেয়ারম্যানের নগদ অর্থ প্রদান




ফুলছড়িতে কর্মহীন রিক্সা ও ভ্যান চালকদের উপজেলা চেয়ারম্যানের নগদ অর্থ প্রদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ২০:৩২ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সংকটময় পরিস্থিতিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ তার ব্যক্তিগত তহবিল থেকে লকডাউনে থাকা রিক্সা ও ভ্যান চালক দরিদ্র জনগোষ্ঠির মাঝে নগদ অর্থ প্রদান অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত তিনি ফুলছড়ি উপজেলার তিন শতাধিক রিক্সা ও ভ্যান চালকের মাঝে নগদ অর্থ প্রদান করায় সবার কাছে যেমন সমাদৃত হয়েছেন, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসিত হয়েছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহন, রিকশা-ভ্যান ও দোকানপাট বন্ধ ঘোষণার পর কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের এই সংকটকালীন সময়ে পাশে থাকার জন্য আমার চেষ্টা অব্যাহত রেখেছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET