১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলছড়িতে বন্যার্তদের ত্রাণ দিলেন ডেপুটি স্পিকার

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৭ ২০২০, ২১:৩৫ | 1049 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরন করেছেন ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।
৭ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ী ও গাবগাছি এলাকায় বন্যা কবলিত এলাকার ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ও গজারিয়া ইউনিয়নের ২৭০টি পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ত্রাণের চাল বিতরণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।
এসব ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস মন্ডল, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মওলা প্রমুখ।
এদিন ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া বন্যা কবলিত ফুলছড়ি ও গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET