, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে লিসা ওয়ান থাউজেন্ট ডেইস ডট লাইফ হসপিটাল উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১১ ২০২৩, ২০:৩৯ | 1027 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে লিজা ওয়ান থাউজেন্ট ডেইস ডট লাইফ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১জুন)বিকেল সাড়ে ৩টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারাপুর গ্রামে এই হসপিটাল এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিসা ওয়ান থাউজেন্ট ডেইস ডট লাইফ হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্ম্মেদ পলক এমপি।
রেজওয়ানা কবির সারা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টর সোভেনসেন। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম কিবরিয়া চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম, ওয়ান থাউজেন্ট ডেইস লাইফ হসপিটাল এর পরিচালক আব্দুস সামাদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,একটি সুশিক্ষিত ও দেশপ্রেমিক জাতি গঠনে আমাদের শিশুদের জেেন্মর ১০০০দিন বা ২৪মাস পর্যন্ত অবশ্যই মেডিকেল সার্পোট দরকার। সেই লক্ষ্যেই বিশ্বমানের সেবা নিশ্চিত করার ব্রত নিয়ে এই হসপিটাল পরিচালিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET