, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন




ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ২১:৩৩ | 1062 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ভালোবাসা, অভিনন্দন আর ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর ৩২ নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর ও মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন।

আজ ২৭ জুন ২০২০ রোজ রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি)৩২ নং ওয়ার্ড অফিস শুভ উদ্বোধন শেষ ফুলের শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

১লা ফেব্রুয়ারী ২০২০ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৩২ ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন “ঠেলাগাড়ী” মার্কা নিয়ে প্রথমবারের মতো বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ৩২ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসে তাঁর অভিনন্দন আর ফুলের শুভেচ্ছায় দেয়া হয়।

সংবর্ধনায় শত শত মানুষ অংশ নেন। বিপুল ভোটে প্রথমবারের তাঁর ৩২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত করায় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।আর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি, পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

অতঃপর দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতার পরিবারের সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের উদ্দেশ্যে দোয়া করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, বিভিন্ন রাজনীতিবিদদের জন্য দোয়া এবং বাংলাদেশের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাংলাদেশকে নিরাপদ ও সুরক্ষার বিষয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন লালমাটিয়া সি ব্লকের জামে মসজিদের (মিনার মসজিদ) হাফেজ মাওলানা মাসুদুর রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET