, , ,

শিরোনামঃ-




ফ্রান্সে আগামী ১১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হলো!

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ১৬:১৬ | 1295 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন সোমবার সন্ধ্যায় এলিসি প্রাসাদ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ঘোষণা করেছেন যে ফ্রান্সে করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা ১৪৯৬৭ এ পৌঁছে যাওয়ায় দেশব্যাপী ১১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হবে। উল্লেখ্য যে গত ১৭ ই মার্চ মধ্যরাত থেকে ফ্রান্সে কঠোর ভাবে দেশব্যাপী লকডাউনের ঘোষণা করা হয়েছে। ম্যাক্রন বলেছেন যে ১১ ই মে সোমবারের পরে ধীরে ধীরে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আবার চালু করা হবে। বার এবং রেস্তোঁরাগুলি দীর্ঘ সময়ের জন্য “বন্ধ থাকবে”। জুলাইয়ের মাঝামাঝি আগে কোনও উৎসব বা জনসমাগম অনুষ্ঠিত হবে না।

১১ মে’র মধ্যে সকল সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে করোনা শনাক্তকরণ ব্যবস্থা নিশ্চিত করা হবে। ফ্রান্সে করোনা ভাইরাস ট্র্যাক করার জন্য নতুন প্রযুক্তিগত উপায় (মোবাইল  apps) চালু হবে, যা দ্বারা ব্যবহারকারীরা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো এমন কোন ব্যক্তির সংস্পর্শে ছিল কিনা তা দেখার সুযোগ পাবে। রাষ্ট্রপতি বলেছেন যে, বাড়িতে বসে ফরাসীরা যে ত্যাগ স্বীকার করেছেন সে সম্পর্কে তিনি সচেতন আছেন এবং দেশটির শ্রমিকদের রক্ষায় গৃহীত ব্যবস্থা পুনরায় জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর বক্তব্যে চিকিৎসা সরঞ্জামের বিষয়ে উদ্বেগ ও ফ্রান্সে মহামারীর কারণে সামাজিক পরিণতি গুলোর উল্লেখ্য ছিল।

এদিকে ফ্রান্সে ইতিমধ্যে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তথ্যসূত্র:BFM TV.

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET