, , ,

শিরোনামঃ-




ফ্রান্সে সশস্ত্র বন্দুকধারীর আতঙ্কে ‘প্যারিস লা ডিফসঁ’ অবরুদ্ধ”

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : জুন ৩০ ২০২০, ১৮:৩০ | 1012 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একজন সশস্ত্র বন্দুকধারীকে দেখা গেছে- এমন তথ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠের প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র লা ডিফসেঁ।
সন্দেহভাজন ওই অস্ত্রধারীর সন্ধানে লা ডিফঁস মেট্রো ও আরইআর স্টেশন সীমিত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার সুবিশাল মার্কেট ‘কাঁথ তঁ’ নজরদারির আওতায় এনে কাউকে বাইরে বের ও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার ৩০ জুন সকাল সাড়ে নয়টার দিকে ওই এলাকা থেকে একজন ১৭ নাম্বারে টেলিফোন করে পুলিশকে জানায় যে তিনি কাঁথ তঁ মার্কেটের এক প্রবেশ পথের সামনে একজন অস্ত্রধারীকে দেখেছেন। পরে আরইআর স্টেশনেও গুলির মতো শব্দ পাওয়ার কথা শুনতে পারে পুলিশ। এই তথ্যের পর পুলিশ ঘটনাস্থলের আশে-পাশে সব রাস্তা বন্ধ করে দেয়। সেনাবাহিনী থেকে ‘অপারেশন সেন্তিনেল’-এর টহল দলকেও ওই এলাকার আশেপাশে মোতায়েন করা হয়।
পুলিশ কাঁথ তঁ মার্কেটের কর্মী ও অভ্যাগত ক্রেতাদের আতঙ্কিত না হয়ে মার্কেটের ভেতরে অবস্থান নিয়ে থাকতে নির্দেশ দেয়। এছাড়া পাশের Puteaux ও Courbevoie এলাকার স্কুল-কলেজ গুলোও একইভাবে প্রবেশ-বাহির বন্ধ করা হয়।
এদিকে লা ডিঁফসেঁর কলম্বাস ক্যাফের কর্মী অলিভিয়ে গণমাধ্যমকে বলেছেন, তিনি আরইআর স্টেশনের ভেতরে থাকাকালীন দুইবার গুলির মতো শব্দ শুনেছেন। এরপরই সেখানে আতঙ্কিত যাত্রীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়।
বেলা সাড়ে বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্দেহভাজন অস্ত্রধারীর সন্ধান চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET