ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহাম্মদ বিএ’র ৩য় মৃত্য বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাগলনাইয়া উপজেলা আ’লীগ। সোমবার (১০ ফেব্রয়ারী) বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামিলীগ’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। এসময়,উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, সাবেক দপ্তর সম্পাদক আবদুল বাকী শিমুল চৌধুরী, সদস্য কফিল উদ্দিন, মুক্তিযোদ্ধা ইউছুফ চৌধুরী, আবদুল হাই, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বী সহ দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন, হাফেজ মোঃ নুর হোসাইন।








