শুক্রবার বাদ জুম্মা বগুড়া সদরের গোকুল দক্ষিণ পাড়া বায়তুর মামুন জামে মসজিদে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
বগুড়া সরকারী শাহ সুলতান কলেজ ছাত্রদল নেতা সামিউল ইসলাম লিসানের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মীর সহিদ, সাইদুর রহমান, রাব্বী, আলী হাসান, বিএনপি নেতা মোতাহার হোসেন, মুকুল মিয়া, মিনহাজ্ব উদ্দিন, সমাজ সেবক, শহিদুল ইসলাম, মিজানুর রহমান,বেলাল হোসেন, লিলু, আবু তাহের প্রমুখ।
দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওঃ মোঃ আনোয়ারুল হক সোহেল।
নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান সহ সকল নেতৃবৃন্দের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করেন।
Please follow and like us:








