, , ,

শিরোনামঃ-




বগুড়া শিবগঞ্জে শহীদ জিয়ার ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩০ ২০২০, ২১:৫৩ | 1053 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯তম শাহাদত বার্ষিকী সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।

এতদুপলক্ষে শনিবার শিবগঞ্জ বিএনপি কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অধঃ নমিত করণ দলের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুষ্ফ শ্রদ্ধা অর্পন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম এর বাস ভবনে পবিত্র কোরআন খতম ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অধ্যক্ষ মীর শাহে আলম, উপজেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব মাস্টার আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, দুলু মাস্টার, পৌর বিএনপির আহŸায়ক একেএম ইদ্রিস আলী, যুগ্ম আহŸায়ক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি নেতা নজমুল হক মিঠু, ছাত্র দল নেতা খালিদ হাসান আরমান, মীর মুন, স্বেচ্ছা সেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, বারিক মোল্লা, যুবদল নেতা আবু শাহীন, মৎস্যজীবি দল নেতা রফিক প্রমুখ। এদিকে উপজেলার চকপাড়া জিয়া পরিবারের জায়গায় মোকামতলা ইউনিয়ন বিএনপি নেতা রোকন-উদ-দৌলা রুবেল মৃধার তত্ত¡বধানে দিনব্যাপী পবিত্র কোরআন খানি ও শহীদ জিয়ার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে ও স্বাস্থ্য বিধি মেনে কর্মসূচি পালন করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET