, , ,

শিরোনামঃ-




বরিশালে মনোনয়নপত্র দাখিল করছেন আ.লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৮, ১৮:২০ | 1194 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, বরিশালঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থী এবং সমর্থকরা।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বুধবার (২৮ নভেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাসদ মনোনীত প্রার্থী মো. মহসিন। এর পরই মনোননয়ন দাখিল করেন বরিশাল-৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার ও বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন।
এছাড়া সদর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদের প্রার্থী মনোনয়ন জাম দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে।
এদিকে মনোনয়ন দাখিল কার্যক্রমকে ঘিরে জেলা প্রশাসন কার্যালয়ে প্রার্থীরা তাদের অনুসারী নিয়ে দলে দলে জড়ো হচ্ছেন। এর আগে মঙ্গলবার (২৭ নভেম্বর) বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে একটি স্বতন্ত্রসহ ১২ জন দলীয় প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
তফসিল অনুযায়ী বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিন। বাছাই হবে রোববার (২ ডিসেম্বর)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (৯ ডিসেম্বর)।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET