২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • বর্ণাঢ্য আয়োজনে আনন্দ সংঘ ব্লাড ডোনেশন ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব পালিত




বর্ণাঢ্য আয়োজনে আনন্দ সংঘ ব্লাড ডোনেশন ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব পালিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২১, ২২:০২ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া আনন্দ সংঘ ও আনন্দ সংঘ ব্লাড ডোনেশন ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী আনন্দ ভ্রমণ শনিবার রাতে সমুদ্র সৈকত কক্সবাজারে সম্পন্ন হয়। আনন্দ উৎসবে কক্সবাজারের গ্যালাক্সী কনভেনশন হলে আয়োজিত কেক কাটা অনুষ্ঠান, আলোচনা সভা ও বিশিষ্টজনদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্ণেল ফোরকান আহমেদ।
চিওড়া আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরী, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ইউনুছ রানা চৌধুরী, শিল্পপতি নুরুল আফসার শিকদার, সাংবাদিক এমরান হোসেন বাপ্পি, মোঃ এমদাদ উল্যাহ, বেলাল হোসাইন।
অনুষ্ঠানে সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সমন্বয়ক মু. সফিউল ইসলাম জিয়া। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে ওয়াইডব্লিউসিএ জুনিয়র হাইস্কুলের মেধাবী ছাত্রী আরাবি বিনতে আল আমিন।
চিওড়া আনন্দ সংঘের সমন্বয়ক আবদুল্লাহ পারভেজ ও ফয়সাল আহমেদের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক তৌহিদুল আজম বাবু, ওয়াহিদা আজিজ, মাহবুবুল আলম ডালিম, সাইদুল হক, হোসাইন আহমেদ, সালাউদ্দিন খান। এ সময় আনন্দ সংঘ ব্লাড ডোনেশন ক্লাব ও চিওড়া আনন্দ সংঘের বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET