, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাংলাশে মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর শাখার উদ্যোগে সাংগঠনিক সভা




বাংলাশে মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর শাখার উদ্যোগে সাংগঠনিক সভা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০১৯, ০১:১১ | 1102 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বন্দর প্রতিনিধি, নারায়নগঞ্জ –
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নারায়নগঞ্জ বন্দর থানা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বন্দরস্থ রোজা রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সভাপতি এম এম শাহীনের সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন।
অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য মাসুম তালুকদার, ঢাকা জেলার সদস্য হাজী আব্দুল মান্নান খান।
বন্দর কমিটির সাধারন সম্পাদক সহিদুল ইসলাম শিপুর সঞ্চালনায় সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আরিফুল ইসলাম, আব্দুল মান্নান খান বাদল, ডালিম হায়দার, জিয়াবুর রহমান জিয়া, জিকে রাসেল, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, রবি, শ্যামল দাস, ইমন ও আলমগীর ভূইয়া প্রমুখ।
সাংগঠনিক সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর সারাদেশের সাংবাদিকদের অধিকার, মর্যাদা রক্ষা, কল্যানের জন্য ১৪ দফা দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এ সময় তিনি নবম ওয়েজবোর্ড সংশোধন করে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET