প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল এর সামনে থেকে এর শুভ উদ্বোধন করেন।
পরে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উদ্বোধনী স্হলে এসে শেষ হয়।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, সিভিল সার্জন ডা.আ.স.মো: মাহবুবুল আলম, সাবেক সচিব ড.ফরিদুল ইসলাম, ২৫০ শয্যা জেলা হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট এর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল, বাগেরহাট পৌরসভা প্রশাসক ডাঃ মোঃ ফখরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ শামীম হাসান সহ সরকারী, বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন এসময়ে উপস্থিত ছিলেন।
র্যালি শেষে প্রতিমন্ত্রী হাসপাতাল চত্বরে ফগার মেশিন চালু করে ডেংগু মশা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন।।









