কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের শুভকামনায় বিদায় ও দোয়া অনুষ্ঠান শনিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটি সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিল।
এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক কবি আফজাল হোসাইন মিয়াজী’র সঞ্চালনায় বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক ও বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ সদস্য নাছির উদ্দিন মজুমদার, সহকারী প্রধান শিক্ষক সাইফ উদ্দিন, স্কুল পরিচালক মাস্টার সায়েদুল হক সাদেক, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, প্রভাষক সাইফুল ইসলাম, এডুকেয়ার বালিকা শাখা ইনচার্জ নূরেচ্ছাফা খন্দকার আরিফ, মাধ্যমিক শাখা ইনচার্জ মোস্তাফিজুর রহমান, নিম্ন মাধ্যমিক শাখা ইনচার্জ জাফর আহমেদ আপন, স্কুল সহকারী শিক্ষক মাওলানা সেলিম মিয়াজী, নুরুন্নবী রিয়াদ, নুরুল্লাহ রায়হান, শাখাওয়াত হোসেন, মেরিন ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম রবিন, মেরিন ইঞ্জিনিয়ার সামছুদ্দিন রকি প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে সদ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত মাহমুদুল হাসান তামীম ও দ্বীন ইসলাম রিফাত। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে দশম শ্রেণির ছাত্রী ফাইরোজ কবির ফাইজা।এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে দু’ফোঁটা অশ্রু পাঠ করেন জাবেদ হোসেন, ফাইজা আক্তার ও সায়মা আক্তার। অনুষ্ঠানে চূড়ান্ত মডেল টেস্টে শাখা ভিত্তিক ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন স্কুল সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিল।









