, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • বিজয় দিবস উপলক্ষে হামদর্দ নাঙ্গলকোট শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প




বিজয় দিবস উপলক্ষে হামদর্দ নাঙ্গলকোট শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০২০, ২১:৪০ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ কুমিল্লার নাঙ্গলকোট শাখায় ১৬ ডিসেম্বর বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে হামদর্দ নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট জেনারেল হাসপাতালের জরুরী চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম। শরবত রুহ আফজা আপ্যায়নের মাধ্যমে প্রধান অতিথি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
রোগীদের মাঝে চিকিৎসা প্রদান করেন হামদর্দ নাঙ্গলকোট শাখার চিকিৎসক হাকীম মোছাদ্দিকুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম স্বপন, ব্যবসায়ী ইসরাফিল খান, হামদর্দ নাঙ্গলকোট শাখার উচ্চমান সহকারী কামাল উদ্দিন, মেডিকেল প্রতিনিধি জাকির হোসেন, বিক্রয় প্রতিনিধি মোফাজ্জল হোসেন প্রমুখ।
শতাধিক গরীব, অসহায় ও দুস্থ রোগীদের মাঝে এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET