, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • বি.এইচ আকাশ ও সানভি’র “তুই তো ভালো না রে প্রিয়া” দর্শকের মনে জায়গা করে নিবে বলে আশাবাদি 




বি.এইচ আকাশ ও সানভি’র “তুই তো ভালো না রে প্রিয়া” দর্শকের মনে জায়গা করে নিবে বলে আশাবাদি 

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মে ০৭ ২০২০, ২০:২৯ | 1262 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আবারও দর্শকের মনে জায়গা করে নিতে চলেছে যশোরের কেশবপুর উপজেলার দুই কৃতি সন্তান বি.এইচ আকাশ ও সানভি খাঁনের মিউজিক ভিডিও “তুই তো ভালো না রে প্রিয়া”। আগামি কাল ৮ মে শুক্রবার বেলা ১০:০০
ঘটিকায় বি.এইচ আকাশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে মিউজিক ভিডিও টি।
বর্তমানে লক ডাউনে গৃহবন্ধি হয়ে পড়া হাজার দর্শকের মনে অতীতের মত জায়গা করে নিবে মিউজিক ভিডিও টি বলে আশাবাদি এই সময়ের সব চেয়ে ব্যস্ত এবং পরিশ্রমি পরিচালক তরুণ খাঁন সহ উদীয়মান কন্ঠ শিল্পী বিএম আকাশ ও সানভি খাঁন।
গানটি লিখেছেন এবং সুর ও কন্ঠ দিয়েছেন কেশবপুরের কৃতিসন্তান বি.এইচ আকাশ ও সঙ্গীত পরিচালনা করেছেন বরাবরের মতো সুজন সূহৃদ। এছাড়াও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সময়ের ব্যস্ততম পরিচালক তরুন খান এবং সহকারী পরিচালক ছিলেন সাইফুল ইসলাম সুমন। মিউজিক ভিডিও টি এডিটিং করছেন আল ইমরান প্রিন্স এবং ডি ও পি ছিলেন তন্ময় ইসলাম শরিফ।
“তুই তো ভালো নারে প্রিয়া” গানটি নিয়ে সানভি খানের এটি ৮ম মিউজিক ভিডিও। এর আগে প্রকাশ পেয়েছে কলেজ ক্যান্টিন, অন্তরে বাহিরে, ভেঙে গেছে বুকের পাঁজর, কখনো কি, দুটি চোখে ঝরছে জল এবং মনের মরুভূমি এবং মুক্তির অপেক্ষায় আছে তুমি আমার রংধনু, তুমি ছাড়া ভালো লাগেনা,ভাবনা জুড়ে, নিকোটিন।
দর্শকদের কাছে সাড়া জাগাতে মডেল সানভি খান বলেন ভবিষ্যতে আরও ভাল কিছু উপহার দিবো ইনশাআল্লাহ।
মিউজিক ভিডিও প্রসঙ্গে কণ্ঠশিল্পী বি.এইচ আকাশ বলেন, ভালো কথা ও সুরের এই গানটিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি ভাল কথা ও সুরের একটি গান করতে। মিউজিক ভিডিওর মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের মনের ভেতরে পৌঁছাতে চাই। আমি বিশ্বাস করি আমার বহুল আলোচিত “তোর মনের ভেতর কার ছবি আকা” গানটির মতো “তুই তো ভালো না রে প্রিয়া” ৮ম গানটি আপনাদের মনে জায়গা করে নিতে পারবে । এর আগে প্রকাশ পেয়েছে জড়তা, কলেজ ক্যান্টিন, দশভুজা মা, যখনি ভাবি আমি তোর, তোর মনের ভেতর কার ছবি আকা, কেনো বোঝেনা এ মন এবং মুক্তির অপেক্ষায় আছে, আজো আমার মনের ভেতর,  ভুলতে গেলে মনে পড়ে, এই জগতে না পায় যদি,  জানি তুই খুজবি না আমায়। এই গানগুলোর কথা ও সুর করেছেন বি.এইচ আকাশ নিজেই এবং কন্ঠ দিয়েছেন তিনি নিজেই।
উল্লেখ্য, এর আগে “তোর মনের ভিতর কার ছবি আকা” শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশিত হলে সেটি ২০১৯ সালের বর্ষসেরা গানের তালিকায় জায়গা করে নেয় এবং বর্তমানে গানের ভিডিওতে ৫০ মিলিয়ন এর অধিক ভিউয়ার হয়েছে।
মিউজিক ভিডিওর নায়ক সানভি খাঁন এবং কন্ঠ শিল্পী বি.এইচ আকাশ জাতির এই কঠিন সময়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে  সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET