৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে হিযবুল্লাহর বিক্ষোভ




মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে হিযবুল্লাহর বিক্ষোভ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২০, ১৭:০৪ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট সদরের লোটাস সত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
জমিইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা আবুল হাশেম আমদুয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি উপাধ্যক্ষ মাওলানা আলী হোসেন, ঢালুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ্য মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সহ সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, পৌরসভা সভাপতি হাফেজ মুস্তফা, শাহতলী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এয়াছিন, পৌরসভা নেতা হাজী আব্দুল মান্নান, ছাত্রনেতা মাওলানা ওবায়েদুল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে নিন্দা প্রস্তাব ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডের নিন্দা প্রস্তাব জানাতে হবে এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET