৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ




মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২০, ২২:১৬ | 933 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে শনিাবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডাবাজার বাজার ও কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
] জোড্ডা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কাশিপুর নেছারিয়া মাদ্রাসার সুপার শরীফ মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জোড্ডা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী, জোড্ডা মাদ্রাসার সাবেক সভাপতি মাস্টার মোঃ ওমর ফারুক লিটন, জোড্ডা বাজার কেন্দ্রীয় মসজিদ সেক্রেটারী ডাঃ মোঃ আইউব আলী টিপু, মাওলানা কাজী জালাল আহাম্মদ, আবুল খায়ের ভূঁইয়া, মাও আশ্রাফ আলী, মাওঃ শাহ আলম, মাওলানা শফিকুর রহমান, বাজার কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক, মাওলানা আবু ইউসুফ, নুরুন নবী মেম্বার, আব্দুর রাজ্জাক দুলাল মেম্বার, মওলানা শামছুল হুদা, মাও: মীর হোসাইন, মাওঃ আবদুল আহাদ, মাস্টার আবুল খায়ের, আবদুর রাজ্জাক জুলহাস মেম্বার, ইয়াছিন মোল্লা, মাওলানা মনজুর আহমাদ, হাফেজ সাইফুল, মাওঃ আবদুল আজিজ, মাওলানা বাহা উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলিম মোল্লা মেম্বার। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো: রুহুল আমিন।
সমাবেশে বক্তারা ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে নিন্দা প্রস্তাব ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডের নিন্দা প্রস্তাব জানাতে হবে এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET