৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে ঈদের পোশাক তুলে দিলেন সুজন মোল্লা




মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে ঈদের পোশাক তুলে দিলেন সুজন মোল্লা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২৬, ১৭:৫৮ | 684 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে ঈদের পোশাক তুলে দিয়েছেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। শনিবার (১৪ মার্চ)  বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর এলাকার মরিয়ম স্বতন্ত্র ইবতেদায়ী মহিলা মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থীদের মাঝে তিনি এই ঈদে নতুন পোশাক বিতারন করেন। সংক্ষিপ্ত আলোচনায় সুজন মোল্লা বলেন, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই পোশাক বিতরণের মূল উদ্দেশ্য। সমাজের বিত্তশালীদের প্রত্যেকটি এলাকার এতিম, অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সুজন মোল্লা।সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করাই আমার লক্ষ্য। তিনি ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে
যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ সুজন মোল্লার সহধর্মীনি সামিহা আফরোজ, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান,
মাদ্রাসার সভাপতি মোঃ মামুনুল করিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সোনিয়া আক্তার, সহ সভাপতি দ্বীন মোহম্মদ ফকির, বেমরতা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম রানা, যুবদল নেতা মোঃ মিজান ফকির প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET