৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মানবতা ও সমাজ কল্যাণে হতদরিদ্রদের পাশে দাঁড়ালো সিন্দুকছড়ি জোন




মানবতা ও সমাজ কল্যাণে হতদরিদ্রদের পাশে দাঁড়ালো সিন্দুকছড়ি জোন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২৬, ২৩:৪৮ | 655 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি-এর সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ধারাবাহিকভাবে আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে জোনটি স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা রাখছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সিন্দুকছড়ি জোন সমাজকল্যাণমূলক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে। কর্মসূচির আওতায় দরিদ্র কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়, যাতে তারা স্বল্প ব্যয়ে ফসল রক্ষা করতে পারেন এবং উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতাহীন পরিবারের মাঝে ইফতার ও সেহেরির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসহায়তা প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্প্রীতি ও ক্রীড়া চর্চা উন্নয়নে দুটি স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এছাড়া মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক বিশাল প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত জরুরি প্রয়োজনে নগদ অর্থ সহায়তা প্রদান এবং বিভিন্ন এলাকায় চারটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি। এ সময় তিনি উপস্থিত সকলকে দল-মত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাসের আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
স্থানীয়রা এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, স্থিতিশীলতা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET