, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় কর্মশালা




মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় কর্মশালা

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২০ ২০২৬, ২২:৩৫ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা (এসজিবিভি) প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ল্যাম্ব হেলথ –ইউকে এর আর্থিক সহযোগিতায় ল্যাম্ব এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রজেক্টের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
‎কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মানব পাচার ও এসজিবিভি সংক্রান্ত ঘটনার কার্যকর ব্যবস্থাপনার জন্য রেফারেল পথনির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের অবহিত করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা। এছাড়া মানব পাচার ও এসজিবিভি মামলার সমন্বিত ব্যবস্থাপনার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) খসড়া নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যা সকল অংশগ্রহণকারীর সম্মতিক্রমে স্বাক্ষরিত হয়।
‎কর্মশালায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শুধুমাত্র উন্নত জীবনের আশায় অবৈধভাবে বিদেশে যাওয়ার বিষয়ে আরও সচেতন হতে হবে এবং ভালোভাবে জেনে-বুঝে ও যাচাই করেই বিদেশে যাওয়া উচিত, কারণ দিন দিন মানব পাচারের শিকার ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত মর্মান্তিক। তিনি মানব পাচার প্রতিরোধে কমিউনিটি সেফটি শিল্ড প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং এ কাজের জন্য প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।
‎কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। ল্যাম্ব-এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রজেক্টের পক্ষ থেকে কর্মশালার বিষয়াদি উপস্থাপন করেন, প্রজেক্ট ম্যানেজার বিলাস পৌল তিগ্যা, ম্যানেজার-সিএইচডিপি মোঃ হাফিজুর রহমানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
‎কর্মশালায় সরকারি স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দ এবং শিক্ষকেরা অংশগ্রহণ করেন। বক্তারা মানব পাচার ও এসজিবিভি ঘটনার ক্ষেত্রে ভুক্তভোগীদের দ্রুত, নিরাপদ ও কার্যকর সহায়তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
‎আলোচনায় বলা হয়, একটি কার্যকর রেফারেল ব্যবস্থার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, মানসিক সহায়তা ও পুনর্বাসন সেবা দ্রুত ও সহজে নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সুসংগঠিত যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন বক্তারা। কর্মশালার শেষে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সংগঠনগুলোর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
‎আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে প্রণীত এসওপি ও শক্তিশালী রেফারেল ব্যবস্থাপনা ভবিষ্যতে মানব পাচার ও এসজিবিভি প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সহায়তায় স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET