১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মির্জাপুরে নানা আয়োজনে দানবীর আরপি সাহার ১২২তম জন্ম জয়ন্তী পালন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০১৮, ১২:৪১ | 936 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ রেফাজ উদ্দিন, মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দানবীর রনদা প্রসাদ সাহার ১২২ তম জন্ম জয়ন্তী ও কুমুদিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার কুমুদিনী পরিবার ও মির্জাপুর গ্রামবাসী এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে আরপি সাহার জন্ম ভুমি মির্জাপুর গ্রাম, কুমুদিনী কমপ্লেস, ভারতেশ^রী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ এবং কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সকাল দশটার দিকে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী ও হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় ভারতেশ^রী হোমসের সবুজ চত্তরে ছাত্রী, অতিথিবৃন্দ ও কুমুদিনী পরিবারের সদস্যদের অংশ গ্রহনে প্রদীপ প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক(শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, সাবেক সচিব মো. আবু আলম, কুমুদিনী ইউনির্ভাসিটির ভিসি মনিন্দ্র কুমার রায় ও বীর মুক্তিযোদ্ধা জেনারেল জে কে দাস। পরে রণদা প্রসাদ সাহার ১২২তম জন্মজয়ন্তী ও কুমুদিনী কল্যান সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET