মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ।
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের দায়ের করা নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠক অভিযোগের ৮টি মামলায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের ১২৫জন নেতাকর্মী হাইকোর্ট থেকে ৬সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন।
সোমবার দুপুরে হাইকোর্টের এ্যানেক্স ভবনের ১৭নাম্বার এজলাসে বিচারপতি এনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের যৌথ বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
এ্যাডভোকেট এম মাসুদ রানা আসামী পক্ষের আইনজীবী হিসেবে শুনানীতে অংশগ্রহন করেন।
জামিন প্রাপ্ত ১২৫জনের মধ্যে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক চঞ্চল রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি নেতা মাহবুব আলম সুরুজ, বশির আহাম্মেদ, অবিদ হোসেন, হিরন মাষ্টার, আকুবপুর ইউপি যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন, আন্দিকোট ইউপি যুবদলের সভাপতি ডাঃ আলাউদ্দিন খন্দকার ,পূর্বধইর পূর্ব ইউপি যুবদলের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক মোস্তফা মিয়া,উপজেলা ছাত্রদল নেতা এমকেআই জাবেদ, আশরাফুল ইসলাম বাবু, তারিফ আহাম্মেদ রকি, কাজী রাসেল প্রমুখ।









