, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মৌলভীবাজার সবুজের ছায়ায় জনপদে সাংবাদিক সন্ত্রাসীর হামলায় রক্তাত্ত।




মৌলভীবাজার সবুজের ছায়ায় জনপদে সাংবাদিক সন্ত্রাসীর হামলায় রক্তাত্ত।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৯, ০১:২৭ | 1068 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সৈয়দ মুন্তাছির রিমন: মৌলভীবাজারের সবুজ-শ্যামল পাহাড়ী সীমান্তের এক জনপদ কমলগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রোজ বুধবার রাত সাড়ে ৯টায় ভানুগাছ বাজারস্ত কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের নিজ পত্রিকার স্থানীয় অফিসের সম্মুখে এই অতর্কিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান-এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাজিব রায় উত্তম (৩৫) এর নেতৃত্বে কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালালে তিনি প্রাণ রক্ষার্থে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী একটি ডেকোরেটার্সের দোকানে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা সেখানেও তার উপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে ডেকোরেটার্সের দুই কর্মীও আহত হন এবং সন্ত্রাসীরা ডেকোরেটার্সের মধ্যেও ভাংচুর করে। পরে এলাকার লোকজন আহত তিনজনকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। যার নেতৃত্বে হামলা হয়েছে তার বিরুদ্ধে থানায় অনেক আগেই অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে আজকের এই ঘটনা ঘটতো না। এছাড়া জেলার বিভিন্ন সাংবাদিকরা মামলা-হামলায় জর্জরিত হয়ে জীবন বিপন্ন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET