ছাগলনাইয়া প্রতিনিধিঃ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনী-১ সাংসদীয় আসনের (বিএনপির) প্রধান সমন্বয়কারী মুন্সি রফিকুল আলম মজনুর পিতার রোগমুক্তি কামনায় রবিবার (১৬ জুন) বাদ আসর ছাগলনাইয়া উপজেলাধীন উত্তর আধারমানিক জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাধানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ৮ নং রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরী মাহবুব, ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্যাহ কেশু মজুমদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ভুট্টু, যুবদল নেতা শহিদ রানা, শহিদ সরকার, আতাউল মেম্বার, স্বপন মেম্বার, মেজবাহ উদ্দিন, গিয়াস উদ্দিন, আমজাদ হোসেন ছুট্টু, ছাত্রদল নেতা আরমান হোসেন সহ স্থানীয় মুসল্লিবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তিরর জন্যেওও দোয়া করা হয়।
Please follow and like us:








