, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন রেল বস্তিতে আগুন




রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন রেল বস্তিতে আগুন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০১৮, ১৭:০১ | 1060 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এলাকাটি তেজগাঁও রেললাইন বস্তি হিসেবেও পরিচিত। এতে রেল চলাচলে বিঘ্ন হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কর্মকর্তা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাঁদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়রা জানান, বস্তির কোনো একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এলেও আগুন নেভানোর কাজে নামতে দেরি হয়। কারণ, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছাতে পারছিলেন না।

সর্বশেষ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট স্থানীয়দের সহায়তার আগুন নেভানোর কাজ চালাচ্ছিল। দুপুর পৌনে ১টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। যদিও এর মধ্যে ২০-২৫টি ঘর পুড়ে যায়।

সূত্রঃ এনটিভি

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET