, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • রোটারী ক্লাব অব কুমিল্লা কাঁকড়ীর উদ্যোগে সেনেটারী লেট্রিন হস্তান্তর




রোটারী ক্লাব অব কুমিল্লা কাঁকড়ীর উদ্যোগে সেনেটারী লেট্রিন হস্তান্তর

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ১৮:৫৫ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রোটারী ক্লাব অব কুমিল্লা কাঁকড়ীর উদ্যোগে রোটারী ইন্টারন্যাশনালের অর্থায়নে সেনেটারী লেট্রিন হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ের দক্ষিণ প্রতাপুরে আয়োজিত অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান আব্দুল্লাহ আল মাসুদ নোমান সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারীয়ান শওকত আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারীয়ান আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিপি রোটারীয়ান মহসিন রহমান। প্রজেক্ট চেয়ারম্যান ছিলেন চার্টার সেক্রেটারী রোটারীয়ান নিপু মজুমদার। এ প্রজক্টটি সদ্য প্রয়াত ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারীয়ান মমিনুল ইসলামের স্মরণে উৎসর্গ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব কুমিল্লা কাঁকড়ীর ভাইস প্রেসিডেন্ট রোটারীয়ান আলমগীর হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান ইব্রাহিম খলিল, সেক্রেটারি ইলেক্ট রোটারীয়ান পেয়ার আহম্মেদ, ডিরেক্টর রোটারীয়ান আঃ রহমান, ট্রেজারার রোটারীয়ান সুলতান আহমেদ, ডিরেক্টর রোটারীয়ান রফিক উদ্দিন বাবুল, সার্জেন্ট এট আর্মস রোটারীয়ান কাজী সোহরাব হোসেন, ক্লাব এডিটর রোটারীয়ান ডাঃ আবুল খায়ের, সদস্য রোটারীয়ান নূর মোহাম্মদ, সদস্য রোটারীয়ান ডাঃ আনোয়ার হোসেন, সদস্য রোটারীয়ান শাহনেওয়াজ, সদস্য রোটারীয়ান খোরশেদ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET