, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির  বর্ধিত সভা অনুষ্ঠিত




লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির  বর্ধিত সভা অনুষ্ঠিত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২০, ১৭:৩২ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুর গফুর বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সরকারের সীমাহীন জুলুম নিপীড়ন সত্ত্বেও বিএনপি স্বমহিমায় গৌরবোজ্জলভাবে ঠিকে আছে। বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসার স্থান নেই।

তিনি বলেন, শক্তিশালী তৃনমূল ছাড়া দলকে সুসংগঠিত করা সম্ভব নয়। তাই সময়ের অপরিহার্য দাবীর প্রেক্ষিতে ত্যাগী ও সক্রিয়দের সমন্বয়ে শক্তিশালী তৃনমূল বিএনপি গঠনের কাজ চলছে। গোলাপগঞ্জে প্রতিটি শাখায় দলকে সুসংগঠিত করতে আমাদের সর্বাত্মক আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন গড়ে তুলতে শহীদ জিয়ার সৈনিকদের মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি গত সোমবার (২৩ নভেম্বর) গোলাপগঞ্জে ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কফিল উদ্দিন এর সভাপতিতে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক নুর উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, নোমান উদ্দিন মুরাদ,মনিরুজ্জামান উজ্জ্বল,হেলালুজ্জামান হেলাল, মামুনুর রশীদ মামুন, মশিকুর রহমান মহি, রুহেল আহমদ চেয়ারম্যান, আতাউর রহমান উতু, মহিউস সুন্নাহ চৌ নার্জিস, গোলাম কিবরিয়া, রিপন আহমেদ মাষ্টার, আব্দুল আহাদ, আনহার উদ্দিন,  যুবদল নেতা রাহাদ চাকলাদার, জাসাস নেতা আমির হোসেন, ছাএদল নেতা সুমেল, ফাহিম চৌধুরী, শাহান আহমদ, সুহেদ আহমদ সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET