, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • শিশু ফয়সালের চিকিৎসায় এগিয়ে এলেন বাদল চৌধুরী || বিশ হাজার টাকা অনুদান প্রদান




শিশু ফয়সালের চিকিৎসায় এগিয়ে এলেন বাদল চৌধুরী || বিশ হাজার টাকা অনুদান প্রদান

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০২০, ০১:২৫ | 1191 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

 

ছাগলনাইয়ায় “স্কাল্প সোরিয়াসির্স” রোগে আক্রান্ত শিশু শিক্ষার্থী মোঃ শাহরিয়ার ইসলাম ফয়সালের (১৩) উন্নত চিকিৎসা সেবায় আর্থিক অনুদান দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন দক্ষিণ সতর চৌধুরী বাড়ীর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক  আরেফিন আজাদ বাদল চৌধুরী। শনিবার (৪ জুলাই) দুপুরে মানবিক ব্যক্তিত্ব বাদল চৌধুরী নগদ ২০ হাজার টাকা ফয়সাল ও তার মায়ের হাতে তুলেদেন। প্রয়োজনে আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।  দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু ফয়সাল ছাগলনাইয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের হাকিম আলী ফকির বাড়ীর মোঃ সেলিম’র ছেলে। গত দুইমাস আগে স্কাল্প সোরিয়াসির্স রোগে আক্রান্ত হয়ে মাথায় মধ্যে একটি চিদ্র হয় এবং ভেতর কিছু পোঁকার সৃষ্টি হয়। এতে অমানবিক কষ্টের মুখে পড়ে ছোট্ট শিশু ফয়সাল। আর্থিক সংকটে ফয়সালের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ব্যহত হওয়ার খবরে গত ৩০ জুন ফয়সালের বর্তমান অবস্থার বিবরণ তুলে ধরে একটি ভিডিও চিত্র সামাজ যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলে বিষয়টি প্রথমে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র নজরে পড়ে। একইদিন ইউএনও সাজিয়া তাহের ফয়সালের বাড়ীতে গিয়ে আর্থিক অনুদান প্রদান করার বিষয়টিও ফেসবুকে ভাইরাল হয় এবং ফয়সালের চিকিৎসার জন্য বিভিন্ন মাধ্যমে দেশ বিদেশ থেকে হৃদয়বান ব্যক্তিরা আর্থিক সহায়তা পাঠাতে শুরু করে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET