, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে ৩২ নং ওয়ার্ড আ.লীগের উঠান বৈঠক




সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে ৩২ নং ওয়ার্ড আ.লীগের উঠান বৈঠক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১০ ২০১৮, ২০:৩৯ | 1132 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ বর্তমান সরকারের উন্নয়নমূলক চিত্র ভোটারদের দ্বারে দ্বারে তুলে ধরতে মোহাম্মদপুর থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ উঠান বৈঠক করছেন।আর এ কর্মসূচি তৃণমূলে ব্যাপক সাড়া জাগিয়েছে। গত কয়েকদিন ধরে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করে চলছে।

৯ জুলাই ২০১৮ রোজ সোমবার বাদ মাগরিব রাজধানী ঢাকা মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নিউ কলোনী মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একেএম আনিসুর রহমান (কাবুল) এর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান মিয়াচান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলন, এ্যাড.ফাহিম সাদেক খান সিনিয়র সহ-সভাপতি, মোঃ আনসার আলী সহ-সভাপতি, মোঃ আলাউদ্দিন সহ-সভাপতি, ফকরুদ্দিন আহমেদ বাচ্চু যুগ্ম-সাধারণ সম্পাদক, ইমরান উল হক ইমরান যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ শাহাজান খান সাংগঠনিক সম্পাদক, শেখ খলিলুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, রোকসানা আলম মহিলা বিষয়ক সম্পাদিকা, এ্যাড. আমজাদ হোসেন আইন বিষয়ক সম্পাদক, মোঃ শহীদুল ইসলাম সহ-দপ্তর সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ হাসানুল ইসলাম রাস্টন, সাধারন সম্পাদক, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব দিল মোহাম্মাদ দিলু, সাধাণ সম্পাদক জনাব মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল আলম, ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহীন হাওলাদার, ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সংগ্রামী নেতা মোঃ কামাল হোসেন লাট এবং থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আগত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন।

উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান মিয়াচান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহা-সড়কে এগিয়ে যাচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হলো এদেশের সকল শ্রেণীপেশার সাধারণ মানুষের দল। এই দল ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে আমাদের মাথা অনেক উচু করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মানবতার মা স্বীকৃতি পেয়েছে। শুধু তাই নয় বিভিন্ন উপাধিকে ভোষিত হয়েছে। বাংলাদেশের মানুষ আজ জননেত্রী শেখ হাসিনার জন্য সন্মানিত হয়েছে। যে কোনো সময় দলের স্বর্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী একাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হলে সকল বিভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।

তিনি আরো বলেন আলহাজ্ব মোঃ সাদেক খানের মনোনয়ন কেনো চাই। সাদেক খানের সুর্দিঘ রাজনৈতিক জীবনে চাওয়া, পাওয়া ছিল না। ১৯৭৭ থেকে জনপ্রতিনিধি। দলের জন্য, দলের প্রধানের নির্দেশে, যখন যাকে দিয়েছেন।আজ স্থানীয় নেতা কর্মীদের দাবি ঢাকার নেতৃত্ব রক্ষার প্রশ্ন। ঢাকার নেতৃত্ব ফিরিয়ে আনতে নেত্রী সাদেক খান কে বেছে নিয়েছে। আজ এই লালমাটিয়া বাসিকে অভিহিত করতে চাই, সাদেক খানের জম্ম এই লালমাটিয়ায় ২৭ নং ধানমন্ডি। শিশু, কিশোর কাল কেটেছে এই মাটিতে। ঢাকা কলেজ ছাত্রলীগ, শেখ জামালের বন্ধূ, দলের পরিক্ষিত সৈনিক। আগামী নির্বাচনে আঞ্চলিকতার প্রশ্ন। মাটির সাথে সম্পর্ক থাকতে হবে। যে নেতা কর্মীদের নাম ধরে ডাকতে পারে। আলহাজ্ব মোঃ সাদেক খান সেই নেতা।আমরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে আলহাজ্ব মোঃ সাদেক খান এর জন্য নেত্রীর কাছে মনোনয়ন চাইবো।

ঢাকা-১৩ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা সকল নেতাকর্মী বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET