, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিন্দুকছড়ি সেনা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত




সিন্দুকছড়ি সেনা জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৮ ২০২৬, ২৩:০৫ | 615 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেডের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সিন্দুকছড়ি জোনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজী এবং নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক রবিউল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা, হেডম্যান, কারবারি, সাংবাদিক, বাজার কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে পাহাড়ে খুন, গুম, অপহরণ ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে সচেতন ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি জুয়া, মদ, মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এছাড়া আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া বালু উত্তোলন, পাহাড় কাটা, কাঠ ও বাঁশ পাচারের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এসব অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও উপস্থিত সবাইকে আহ্বান জানানো হয়।
সভায় বর্তমান জোন কমান্ডার নবাগত জোন কমান্ডারকে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। নবাগত জোন কমান্ডার আগত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে পাহাড়ে শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET