২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার




সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২৬, ১৫:৩১ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাত্তার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা হাজী আব্দুস সাত্তার। মানবিক উদ্যোগ হিসেবে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন সংগঠনটির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার। তীব্র গরমে এ উদ্যোগে স্বস্তি ফিরেছে পরীক্ষার্থী, অভিভাবক ও দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের মাঝে।

মঙ্গলবার ২১ এপ্রিল সকাল থেকে শহরের একাধিক এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে দেখা যায়, পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা রোদের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। অনেকেই ছায়াহীন স্থানে বসে ছিলেন। এ সময় হাজী মোঃ আব্দুস সাত্তার নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে কেন্দ্রগুলোর সামনে খাবার স্যালাইন ও ঠাণ্ডা বিশুদ্ধ পানি বিতরণ করেন। পরীক্ষার্থীরাও পরীক্ষা শেষে বের হয়ে পানি ও স্যালাইন গ্রহণ করে স্বস্তি প্রকাশ করে।

অভিভাবক রোকসানা বেগম বলেন, আজকের গরমে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর ছিল। হঠাৎ করে পানি ও স্যালাইন পেয়ে অনেক উপকার হয়েছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আরেক অভিভাবক আব্দুস সোবাহান লেন, শুধু ব্যবসা নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও কাজ করা যায় সাত্তার সাহেব তা দেখালেন।

পরীক্ষার্থী সুমাইয়া খাতুন জানায়, পরীক্ষা শেষে খুব ক্লান্ত লাগছিল। বাইরে এসে ঠাণ্ডা পানি পেয়ে ভালো লেগেছে। আমাদের কথা ভেবে যারা এমন উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ।

এ বিষয়ে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, প্রচণ্ড তাপদাহে পরীক্ষার্থী ও অভিভাবকরা কষ্ট পাচ্ছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের সামান্য সহযোগিতায় যদি তারা স্বস্তি পান, সেটাই বড় পাওয়া। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তীব্র গরমে এমন মানবিক উদ্যোগ অন্য বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে। পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সময়ে পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET