, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার




সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২৬, ১৯:৩৭ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকা হতে চোর চক্রের মূল হোতা সামিদুরের চোরাই পয়েন্টে র‌্যাব-১২ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫১৫ পিস ইয়াবাসহ সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৬ লক্ষ ৬৮ হাজার ৮ শত টাকাসহ রাজু নামে ১জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

তিনি জানান,আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৬ এপ্রিল বুধবার রাতে ০১.২০ ঘটিকায় র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকা হতে অজিহা জিম ভিলা নামক একটি বাড়ির ২য় তলার মাঝের কক্ষে’ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫১৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তার সাথে থাকা ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৬,৬৮,৮০০/- টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী রাজু ও পলাতক আসামীদের যোগসাজোশে লোক চক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে সলঙ্গা থানা এলাকাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী রাজু সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীর আলীর ছেলে। জানাযায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET