১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ ।




সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১২ ২০২৬, ২১:৪৭ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং ভারত থেকে অব্যাহত পুশইনের ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
আজ শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের সুরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তুজা সেলিম, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি কফিল উদ্দীন, জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাবেক নায়েবে আমির মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি খলিলুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সীমান্তে নিরস্ত্র ও নিরপরাধ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে এসব হত্যাকাণ্ড বন্ধে কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভারত থেকে অব্যাহত পুশইন বন্ধে সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করেন এবং দেশবাসীকে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET